রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্ত থেকে ৩৯৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কোনো মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৩ টার পর ৫৯ বিজিবি এর অধীনস্থ শিয়ালমারা বিওপির দায়িত্বপূর্ন এলাকায় চোরাকারবারীরা ভারত হতে আনায়নকৃত ফেন্সিডিল রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় পরিবহনের উদ্দেশ্যে শিয়ালমারা গ্রামের সইমুদ্দিন এর বাঁশ বাগানে বস্তায় ভরে জড়ো করে রেখেছে বলে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে । নায়েক সিগঃ মোঃ নুরুল হোদা এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮৭/১১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার অর্ন্তগত শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মোঃ সইমুদ্দির এর বাঁশ বাগানে অভিযান পরিচালনা করে আনুমানিক ভোর ০৪.৩৫ মিনিটে বাঁশ বাগান থেকে ৩৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
আটককৃত ফেন্সিডিল জিডি করার জন্য শিবগঞ্জ থানায় জমা করা হবে বলে জানান।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে মাদক পাচারকারীসহ যে কোনো প্রকার চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments