বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় আয়শা আক্তার (১৮) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে স্বামীর ঘরে আয়শা আক্তারকে পরে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার শাশুড়ি জাহানারা বেগম।
জানা যায়, ১৮ দিন আগে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের নামাপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে জাহীনুর ইসলামের সঙ্গে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর গ্রামের ছামেদ আলীর মেয়ে আয়শা আক্তারের বিয়ে হয়।
এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আয়শা বেগমের কানে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ‘কিভাবে নববধূর মৃত্যু হয়েছে তা তদন্ত করা হবে। একই সঙ্গে নববধূর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments