স্টাফ রিপোর্টার: জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হবে। একই সঙ্গে তিনি বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানান।
শনিবার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) আয়োজিত ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি ও দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান।
মির্জা ফখরুল বলেন, জুলাই আন্দোলন নতুন রাষ্ট্র গঠনের যে সুযোগ সৃষ্টি করেছে, তা বাস্তবায়ন করতে হবে। সরকারের ঘোষিত রাষ্ট্র সংস্কার কার্যক্রম ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে ন্যায়, ইনসাফ ও আইনের শাসনভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, আন্দোলন অনেক হয়েছে। এখন সংসদে আলোচনার মাধ্যমে এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সমস্যার সমাধানে সহিংসতার পথে যেতে না হয়।
তিনি সবকিছুতে বিরোধিতার মানসিকতা থেকে বেরিয়ে এসে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তোষামোদির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। তার ভাষায়, দীর্ঘ ১৬ বছরের অনিয়ম ও প্রাতিষ্ঠানিক ক্ষয় অল্প সময়ে দূর করা সম্ভব নয়, তবে সংস্কারের কাজ শুরু হয়েছে।
সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, ন্যাশনাল এডিটরস কাউন্সিল সবসময় জুলাই শহীদ সাংবাদিকদের পরিবারের পাশে থাকবে। তিনি বলেন, জুলাই বিপ্লবকে ভুলতে দেওয়া হবে না এবং এ নিয়ে কোনো ষড়যন্ত্রও মেনে নেওয়া হবে না। অনুষ্ঠানে শহীদ সাংবাদিকদের পরিবারের সদস্য, বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার (১৫ আগস্ট) ঢাকাসহ সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ভাটারা থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৫ ম ...
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের এক রাজনৈতিক পরিবারে জন্ম। ছাত্রজীবনে বামপন্থী রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা। এরপর অর্থনীতির শিক্ষকতা, সরকারি চাকরি, পৌরসভার চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী এবং দীর্ঘ রা ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টা ২৩ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্ব ...
সব মন্তব্য
No Comments