ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

প্রকাশ : 13 Jul 2024
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু


ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২১ জন ও নারী ২৭ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ  ৪৩ জন ও নারী ৩২  জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৪ হাজার ৪১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ২ হাজার ৬৬৯ জন ও নারী ১ হাজার ৭৪২  জন।


সম্পর্কিত খবর

;