বিশেষ প্রতিনিধি, ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ৬-৩ ভোটের ব্যবধানে দেওয়া এই রায়ে নিম্ন আদালতের স্থগিতাদেশই বহাল রাখা হয়েছে। অভিবাসন নীতি কঠোর করার এই উদ্যোগ বাতিল হওয়াকে ট্রাম্পের জন্য বড় ধরনের আইনি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
গত বছর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই এই বিতর্কিত নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প। ওই আদেশে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী কোনো শিশুর মা-বাবার অন্তত একজন যদি মার্কিন নাগরিক বা স্থায়ী বৈধ বাসিন্দা না হন, তবে ওই শিশু জন্মসূত্রে নাগরিকত্বের স্বীকৃতি পাবে না। মার্কিন সরকারি সংস্থাগুলোকে এই নির্দেশ মেনে চলার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস এই রায়ের খসড়া প্রস্তুত করেন। রায়ে তিনি মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর কথা উল্লেখ করেন, যা মূলত গৃহযুদ্ধ শেষে দাসপ্রথা বিলুপ্তির পর মুক্ত হওয়া দাসদের নাগরিকত্ব নিশ্চিত করতে প্রণীত হয়েছিল। রায়ে বলা হয়, মা-বাবা সাময়িক বা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও সেখানে জন্ম নেওয়া তাদের সন্তান সংবিধান অনুযায়ী নিশ্চিতভাবেই ‘জন্মসূত্রে নাগরিক’।
প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে উল্লেখ করেন, ‘নাগরিকত্ব হলো তখনো এবং এখনো আমাদের রাজনৈতিক সম্প্রদায়ে অবাধে অংশগ্রহণের অধিকার পাওয়ার চাবিকাঠি। চতুর্দশ সংশোধনীর প্রণেতারা এই ভূখণ্ডে মুক্তভাবে জন্ম নেওয়া প্রতিটি মানুষের জন্য সেই প্রতিশ্রুতি প্রসারিত করেছিলেন। আমরা আজ সেই প্রতিশ্রুতিরই ধারাবাহিকতা বজায় রাখছি।’
প্রেসিডেন্ট ট্রাম্প অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নিয়মিতভাবেই তার ক্ষমতার আইনি সীমা পরীক্ষার চেষ্টা করছেন। তবে চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো তার নেওয়া কোনো বড় সিদ্ধান্ত আদালতের বাধার মুখে পড়ল। এর আগে গত ফেব্রুয়ারিতে তার জারি করা ব্যাপকভিত্তিক বৈশ্বিক শুল্ক আরোপের সিদ্ধান্তটিও বাতিল করে দিয়েছিলেন সুপ্রিম কোর্ট।
এদিকে, জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে হারলেও একই দিন অন্য একটি রায়ে স্বস্তি পেয়েছেন ট্রাম্প। স্কুল ও কলেজের মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতায় ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। আইডাহো ও ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের প্রণয়ন করা আইনের বিরুদ্ধে শিক্ষার্থীদের করা দুটি মামলার শুনানি শেষে আদালত এই রায় দেন। ওই দুই অঙ্গরাজ্যের আইনে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া দলে জন্মকালীন নিবন্ধিত লিঙ্গ অনুযায়ী অংশ নেওয়ার বাধ্যবাধকতা দেওয়া হয়েছিল। আদালত ৬-৩ ভোটে রায় দেন যে এই আইনগুলো চতুর্দশ সংশোধনীর ‘সমান সুরক্ষা ধারা’ লঙ্ঘন করে না।
বিশেষজ্ঞদের মতে, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল হলে প্রতি বছর প্রায় আড়াই লাখ নবজাতকের আইনি মর্যাদা ঝুঁকিতে পড়ত।
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের তোলেদো অঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ ...
সব মন্তব্য
No Comments