সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ ৬২ তম শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা সংসদের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের বকুলতলা থেকে মিছিল বের করে তমালতলা এসে পথসভা করে সংগঠনটি।
জামালপুর জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক ইমন আকন্দের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক সভাপতি মাফিজুর রহমান, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক মারুফ আহাম্মেদ খান মানিক, সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোজাহারুল হক প্রমূখ।
পথসভায় বক্তারা বলেন, ৬২'র শিক্ষা আন্দোলন বাংলাদেশ গড়ায় বিশেষ ভূমিকা রেখেছিল। কিন্তু আমরা আজ এই আন্দোলনের ৬২ তম দিবস পালন করছি। আজও আমরা সেই কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা এখনও পাইনি। স্বাধীনতার ৫৩ বছর পরের শিক্ষাকে বানিজ্যিকি করণঃ করা হচ্ছে। আমরা একটি অসাম্প্রদায়ীক, বিজ্ঞান ভিত্তিক একমূখী শিক্ষা ব্যবস্থা এখনো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। বিগত সরকারগুলি আমাদের শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছিল। আমরা বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে এরকম একটি শিক্ষা ব্যবস্থা কামনা করি যা হবে বিজ্ঞান ভিত্তিক একমূখী শিক্ষা।
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) তাকে মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি সন্ত্রাস বিরোধী ...
সব মন্তব্য
No Comments