স্টাফ রিপোর্টার: এম.টি বাংলার জ্যোতি ও এম.টি বাংলার সৌরভ জাহাজে সংঘটিত দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক কোটি বিশ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি আজ মঙ্গলবার সকালে রাজধানীর বিএসসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে জাহাজদ্বয়ের অগ্নি দুর্ঘটনায় নিহত ক্যাডেট ও নাবিকদের প্রতি পরিবারকে ত্রিশ লক্ষ টাকা করে মোট চারটি পরিবারের হাতে এক কোটি বিশ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। এ সময় উপদেষ্টা নিহত নাবিক ও ক্যাডেটদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
চেক প্রদানকালে উপদেষ্টা বলেন, অগ্নি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি। সরকার সবসময় তাদের পাশে রয়েছে । ক্ষতিগ্রস্হ পরিবারের উপর্যুক্ত সদস্যদের কর্মসংস্থান ও পড়ালেখার বিষয়েও বিএসসি সহযোগিতা করছে। তাছাড়া, এই আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে বিএসসি মেরিন কমিনিটির জন্য একটি দৃষ্টান্ত স্হাপন করতে সমর্থ হয়েছে।
বিএসসিকে সরকারের একটি গুরুত্বপূর্ণ ও লাভজনক সংস্থা হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিএসসি মেরিটাইম সেক্টরের উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিকমানের শিপিং সেবা প্রদানের মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে । এটির কার্যক্রম আরো বিস্তৃত ও লাভজনক করতে দুটি এলএনজি জাহাজ কেনার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর এম.টি বাংলার জ্যোতি জাহাজ ডলফিন জেটিতে অবস্থান কালে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় অত্র কর্পোরেশনের ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা, হাইলি স্কিল্ড অটোমেকানিক
মোঃ নুরুল ইসলাম, দৈনিক ভিত্তিক ফিটার
হারুন অর রশিদ নিহত হন। এছাড়া গত
৫ অক্টোবর এম.টি বাংলার সৌরভ জাহাজের অগ্নি দুর্ঘটনায় মোঃ সাদিক মিয়া আহত হন এবং চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিহতদের মরদেহ বিএসসি’র প্রাঙ্গনে আনার পরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তাৎক্ষণিকভাবে বিএসসি’র পক্ষ হতে নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে পঞ্চাশ হাজার করে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনে যথাযথ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পাঁচ জোড়া বিশেষ ট্রেন ও তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ঈদযাত্রার অগ্রিম টিকিট ১৩ মে থেকে এবং ফেরত যাত্রার টিকিট ২১ মে থে ...
ডেস্ক রিপোর্ট: অভিবাসীদের অধিকার রক্ষা, অনিয়মিত অভিবাসন ঠেকানো, অভিবাসন ব্যয় কমানো, ন্যায্য মজুরি নিশ্চিত করা, জবাবদিহিতা বাড়ানো এবং ন্যায়বিচারে অভিবাসীদের প্রবেশাধিকার সম্প্রসারণে বিশ্বজুড়ে সমন্বিত উ ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “থ্যালাসেমিয়া একটি জটিল বংশগত রক্তরোগ, যা ব্যক্তি, পরিবার এবং সামগ্রিক জনস্ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ইদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার, ৭ মে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রাতে মন্ত্রিপরিষদ ব ...
সব মন্তব্য
No Comments