বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

প্রকাশ : 14 Oct 2024
বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

ডেস্ক রিপোর্ট:  দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপূর্ব এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে । এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ খো হাফিজুর রহমান আজ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়,  রংপুর, রাজশাহী ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। 
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক রয়েছে উত্তর/উত্তর-পূর্বদিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.। আজ সন্ধ্যা ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৮৮%
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ৩২ মিনিটে। এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ৫৭ মিনিটে।

বর্ধিত ৫ (পাঁচ) দিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবনতা হ্রাস পাবে।
 

সম্পর্কিত খবর

;