ডেস্ক রিপোর্ট: লেডিস ফার্স্ট কথাটি শুনেছেন নিশ্চয়ই। পুরুষরা নানা কারণে এ কথা বলেই থাকেন। তবে এই রেস্টুরেন্টে খেতে গেলে জেন্টালম্যান মানে পুরুষদেরই লেডিজ ওনলি শর্ত মানতে হবে। মানে একা কোনো পুরুষ ঢুকতে পারবেন না এই রেস্টুরেন্টে।
তবে সঙ্গে কোনো নারী থাকলে তাকে অবশ্য ফেরাবে না রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। সম্প্রতি এই আজব শর্তের জন্য নেটিজেনদের নজরে এসেছে এই রেস্টুরেন্ট।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাজস্থানের ওই রেস্টুরেন্টের খবর সামনে আনেন হর্ষিতা শর্মা নামের এক নেটিজেন।
টুইটারে ওই রেস্টুরেন্টে বসে থাকার ছবি পোস্ট করেছেন হর্ষিতা। তার মাথার উপরে থাকা এসিতে লেখা ছিল “এখানে নারীদের সঙ্গেই কেবল পুরুষদের প্রবেশের অনুমতি রয়েছে।”
ওই ছবি আপলোড করে ক্যাপশনে হর্ষিতা লিখেছেন, এই কারণেই আমাকে ডাল-রুটি খেতে এখানে আনা হয়েছে।
ওই ছবি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ রসিকতা করে হর্ষিতাকে লিখেছেন, আপনি সঙ্গে গেলে আমি সুস্বাদু খাবার খেতে পারব।
কেউ আবার ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, তাহলে ৩০ বছরের সিঙ্গেল পুরুষ হয়ে আমি কীভাবে এই রেস্টুরেন্টে যাব। এই রেস্টুরেন্টে পুরুষদের অপমান করছে।
এ ব্যাপারে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, নারীদের প্রতি সম্মান জানাতেই এই নির্দেশনা জারি করেছে তারা।-যুগান্তর
ডেস্ক রিপোর্ট: ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। তিনি বর্তমানে সেনাবাহিনীর ভাইস চিফ অফ দ্য আর্মি স্টাফ পদে দায়িত্ব পালন করছেন। আগামী ৩০ জুন বিকেলে তিনি সে ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ীভাবে সংঘাত বন্ধের সমঝোতা ‘যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি’ পৌঁছেছে। শুক্রবার, ১২ জুন সামাজিক যোগাযোগমাধ্য ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ওভাল অফিসে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান ‘যুদ্ধ শেষে মহা সমঝোতায়’ পৌঁছেছে এবং চুক্তিটি চূড়ান্ত দলিলের পর্যায়ে আছে। ট্রাম্প জানান, সমঝোত ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এ ...
সব মন্তব্য
No Comments