বাণীশান্তা থেকে মো. নূর আলমঃ পশুর নদীর ড্রেজিংয়ের বালুর কবল থেকে বাণীশান্তার তিনশো একর তিনফসলি কৃষিজমি রক্ষার দাবিতে ধানক্ষেতে কৃষক-কৃষাণীরা মানববন্ধন করেছেন। ২৩ অক্টোবর রবিবার সকালে দাকোপ’র বাণীশান্তা ইউনিয়নের আমতলা আমন ধানের বিলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা হিরন্ময় রায়। মানববন্ধন চলাকালে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রিয় নেতা সাংবাদিক মো. নূর আলম শেখ। সমাবেশে বাণীশান্তা কৃষিজমি রক্ষা আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ’নিজেরা করি’ খুলনার বিভাগীয় সমন্বয়কারী স্বপন দাস। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কৃষক নেতা গৌরাঙ্গ প্রসাদ রায়, কিশোর রায়, বিশ্বজিৎ মন্ডল, কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা সত্যজিৎ গাইন, কৃষ্ণ পদ মন্ডল, বৈশাখী মন্ডল, বাপা নেতা হাছিব সরদার, পাইকগাছা ভূমিহীন আন্দোলনের নেতা শেখ তৈয়বুর রহমান, সবিতা ঢালী প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন প্রশাসন এবং বন্দর কর্তৃপক্ষ কৃষকের সাথে প্রতারণা এবং ছলনার মাধ্যমে কৃষিজমিতে বালু ফেলার পায়তারা চালাচ্ছে। দুর্ভিক্ষ’র কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার উৎপাদন বাড়ানো, কৃষিজমির ক্ষতি করে কোন ধরনের উন্নয়ন করা যাবেনা এবং এক ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবেনা মর্মে বারবার সতর্কবার্তা উচ্চারণ করলেও প্রশাসন ও মোংলা বন্দর কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর এই অনুশাসন মানছেনা। বক্তারা জান দেবে তবুও বাণীশান্তা, আমতলা, ভোজনখালি, ঢাংমারি ও খাজুরা গ্রামের তিনফসলি জমিতে কোন ভাবেই বালু ফেলতে দেবোনা বলে হুশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশে বক্তারা আরো বলেন মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক পশুর নদীর ড্রেজিংয়ের বালু বাণীশান্তা ইউনিয়নের কৃষিজমিতে ফেলাকে কেন্দ্র করে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি হলে তার জন্য প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষ দায়ী থাকবে বলে ঘোষনা দেন। মানবন্ধনে বাণীশান্তা ইউনিয়নের কয়েকশো কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। এছাড়া নিজেরা করি’র নেতৃত্বে অর্ধশতাধিক ভ‚মিহীন, কৃষক ও ক্ষেতমজুর আন্দোলনের নেতাকর্মী কৃষিজমি রক্ষা আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। মানববন্ধন শেষে বাণীশান্তা বাজারে নিজেরা করি’র পরিবেশনায় গনসঙ্গীত ও পথনাটক মঞ্চস্থ হয়।
আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে ৭০ শতক জমিতে পেঁপে চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছেন তিন যুবক। তাদের বাগানে ৭০০টির বেশি গাছ রয়েছে, ইতোমধ্যে ১ লাখ ৮০ হাজার টাকার ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নিরাপদ খাদ্য উৎপাদন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোণার মদন উপজেলায় কৃষিপ্রতিবেশবিদ্যা (এগ্রোইকোলজি), জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ববিষয় ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় কৃষি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্র ঢাকায় ১৮তম পরিচালনা পর্ষদের (গভর্নিং বোর্ড) সভার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষিকাজের ব্যয় বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ফরিদপুরের কৃষকেরা। জমি চাষ, সেচ, ফসল কাটা, মাড়াই ও পরিবহন—কৃষির বিভিন্ন পর্যায়ে ডিজেলচালিত যন্ত্রের ওপর ন ...
সব মন্তব্য
No Comments