কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পায়রা বন্দরের সিক্স লেন সড়ক নির্মানে বালু ভরাটের কারনে কৃষি জমিতে লবন পানি প্রবেশের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে কৃষকরা । সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মাহামুদুর হাসান সুজন মোলøা, টিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি খালেক হাওলাদার ও ইউপি সদস্য সলেমান প্রমুখ।
বক্তারা বলেন, পায়রা বন্দরে সিক্স লেনের এই কাজটি করছে ঠিকাদারী প্রতিষ্ঠান স্প্রেক্টা ইঞ্জিনিয়ার লিমিটেড। তারা নদী থেকে ওই জমিতে বালু ভরাট করছে। কিন্তু বালুর অবশিষ্ট লবন পানি পার্শ্ববর্তী কৃষি জমিতে ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই তারা এ মৌসুমে কাজটি বন্ধ রাখার দাবি জানান
স্টাফ রিপোর্টার: বিগত বছরের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রেকর্ড গড়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সামসুল হক খান স্কুল এন্ড কলেজ। অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ দুটোই গত বছরের তুলনায় কমেছে।শনিবার বেলা ১১টায় ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
সব মন্তব্য
No Comments