ডেস্ক রিপোর্ট : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ৯৯ দশমিক ৩৮ ডলারে পৌঁছেছে। গত সাত বছরের মধ্যে যা সর্বোচ্চ।
গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দোনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই তেলের দামে ঊর্ধ্বগতি দেখা যায়।
একই কারণে আন্তর্জাতিক শেয়ারবাজারে ধস নেমেছে। আজ দিনের শুরুতে লন্ডন স্টক এক্সচেঞ্জের শেয়ারের দরপতন হয়েছে ১ দশমিক ৪। এছাড়া এশিয়া ও আমেরিকার স্টক এক্সচেঞ্জও লোকসানের মুখে পড়েছে।
গতরাতে দোনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দেন পুতিন। এরপর রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে আমেরিকা ও ব্রিটেনসহ পশ্চিমা মিত্ররা।
সৌদি আরবের পর বিশ্ববাজারে সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ রাশিয়া। এছাড়া বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশও তারা।
ফলে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দিলে তেল ও গ্যাসের দাম আরও বেড়ে যাবে। এতে চলতি শীত মৌসুমে ইউরোপ ও আমেরিকা জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। দেশটির প্রতিটি অঙ্গরাজ্যে স্থানীয় সময় অনুযায়ী ধাপে ধাপে ভোট গ্রহণ শেষ হয়। এবারের নির্বাচনকে প্রেসিডেন্ট ডোনাল ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কেশম দ্বীপে সোমবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এ ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
সব মন্তব্য
No Comments