চট্টগ্রাম অফিস: সব ধোঁয়াশা কাটিয়ে অবশেষে বৃহস্পতিবার সেন্টমার্টিন যাচ্ছে পর্যটকবাহী জাহাজ। এমভি বার আউলিয়া নামের জাহাজ সকাল ৭টায় কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
ইতোমধ্যে ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইট থেকে সাতশোর অধিক টিকিট বিক্রি হয়েছে বলে জানান জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, নৌপরিবহন অধিদপ্তর গত ৩ নভেম্বর তিনটি জাহাজের অনুকূলে সাময়িক ভয়েজ লাইসেন্স দিয়েছে। জাহাজ তিনটি হলো এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী এক্সপ্রেস ও এমভি টেকনাফ। প্রশাসনিক ও পরিবেশগত অনুমোদনের সব প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে এ মৌসুমের যাত্রা শুরু হচ্ছে।
অনুমোদিত সময়সূচি অনুযায়ী কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বার আউলিয়া সকাল ৭টায়, এমভি কর্ণফুলী এক্সপ্রেস সকাল ৭টা ১৫ মিনিটে এবং এমভি টেকনাফ সকাল ৮টা ১৫ মিনিটে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। জাহাজগুলো বিকেল আড়াইটার দিকে সেন্টমার্টিন ঘাট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ফিরে আসবে।
জাহাজ মালিকরা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটকদের ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে হচ্ছে। প্রথম দিনের জন্য ইতোমধ্যে ব্যাপক সাড়া মিলেছে। তবে জেলা প্রশাসনের চূড়ান্ত ছাড়পত্রের ওপর নির্ভর করে যাত্রার বিষয়টি নিশ্চিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্টাফ রিপোর্টার: হামের টিকা সংগ্রহ ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার। একই সঙ্গে ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দ ...
স্টাফ রিপোর্টার: তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করা হবে এবং আগামী জানুয়ারি মাস থেকে শ্রমিকেরা বর্ধিত হারে বেতন পাবেন। নিম্নতম মজুরি বোর্ডের প্রথম ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মুরাসু উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। ...
স্টাফ রিপোর্টার: ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলনের ষষ্ঠ দিনেও গাজীপুরের বড়বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া- ...
সব মন্তব্য
No Comments