স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার সঙ্গে ডিবিসি নিউজের ক্রাইম চিফ রাজিব ঘোষকেও হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তারা ডিবি কার্যালয়ে রয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে মহাখালীতে অবস্থিত ডিবিসি কার্যালয় থেকে তাদের নিয়ে যায় ডিবি। পরে তাদের রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিসিতে কর্মরত একাধিক সাংবাদিক।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ আখতার হোসেন জানান, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবিসি কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাদের ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এখন পর্যন্ত তাদের আটক বা গ্রেপ্তার করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
ইকবাল সোবহান চৌধুরী দৈনিক অবজারভারের সম্পাদক ও ডিবিসি নিউজের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন সাংবাদিক নেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের পুরাতন বাড়িতে আগুন লাগার ঘটনায় পেট্রোল বোমা বা নাশকতার স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে পরিকল্পিত নাশকতার অংশ বলে মন্তব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ৮০তম জন্মদিন আজ ১২ নভেম্বর। ১৯৪৬ সালের এই দিনে তিনি নওগাঁয় নিজ নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার মা বেগম হাসনা ...
যশোর অফিস: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবা ...
সব মন্তব্য
No Comments