মহাখালীর সাততলা বস্তিতে আগুন

প্রকাশ : 18 Nov 2026
মহাখালীর সাততলা বস্তিতে আগুন



স্টাফ রিপোর্টার: রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ শুরু করে, পরে আরও একটি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে আটটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটিসহ প্রথমে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।


ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আটটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি।


সম্পর্কিত খবর

;