স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী সমমনা জোটের আহবায়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচনে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। দেশের মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের এই নির্বাচন ছিল ডামি নির্বাচন। সেখানে প্রার্থী, ভোটারসহ সবকিছুই ডামি ছিল। জাল ভোটের ডামি ও প্রহসনের এই নির্বাচনকে সমগ্র দেশবাসী বয়কট করেছে। সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ও এই নির্বাচনকে নিয়ে হতাশা ব্যক্ত করেছে।
তিনি বলেন, ভোট বর্জন করে দেশের জনগণ আওয়ামী লীগের প্রতি অনাস্থা প্রদর্শন করেছে। অনেকের ভোটার আইডি কার্ড নিয়ে এসে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার হুমকি দিয়েছে। জনগণ সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে তাদের সকল অপকৌশলকে ব্যর্থ করে দিয়েছে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ৭ জানুয়ারীর 'একতরফা ডামি' নির্বাচন বাতিল ও সরকারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল পরবর্তী এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এরআগে নির্বাচন বর্জন করায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন জোট নেতারা।
ফরহাদ বলেন, ভোট প্রত্যাখান করে দেশবাসী তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে তাদের শক্ত অবস্থান ব্যক্ত করেছে। জনগণকে সাথে নিয়ে অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে বাকশালী সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করবো।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় ফুরিয়ে আসছে, তাই তাদের অন্যায় ও অবৈধ হুমকিকে পরোয়া করার কোনো কারণ নেই। আমরা দ্যার্থহীনভাবে জানাতে চাই, ভাতা কার্ড জব্দ করে কিংবা ভাতা না দেওয়ার হুমকি জনগণ পরোয়া করে না। তিলে তিলে মরার চেয়ে বীরের মত শহীদ হতে প্রস্তুত গণতন্ত্রকামী জনতা।
বিক্ষোভ মিছিলে এনপিপির মহাসচিব মোসতাফিজুর রহমান মোস্তফা, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারন সম্পাদক এস এম শাহাদাত, গনদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব এ্যাডভোকেট শাহ আহমমেদ বাদল, সাম্যবাদী দলের সাধারন সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলাম, এনডিপির মহাসচিব আবদুল্লাহ হারুন সোহেলসহ জোটের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার ২৩ জুন তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। সরকারি দলের সদস্যরা বলেছেন, মসজিদ আল্লাহর ঘর, সেখ ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর রায় আগামী ৩০ জুন মঙ্গলবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আন্তর ...
ডেস্ক রিপাের্ট: কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।রবিবার ২১ জুন বাংলাদেশ সময় রা ...
সব মন্তব্য
No Comments