কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এক রাখাইন পরিবারের জমি দখল, বসতবাড়ী আগুনে পুড়িয়ে দেয়া সহ নির্যাতন, নিপীড়নের ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় পৌর শহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে বাংলাদেশ আদিবাসি ইউনিয়ন নাগরিক উদ্যোগ কলাপাড়া এর আয়োজনে করে। প্রায় ঘন্টা ব্যাপী এ কর্মসূচিতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের ভূক্তভোগী রাখাইন পরিবারের সদস্যরা ও বিভিন্ন পাড়ার রাখাইন নেতৃবৃন্দসহ শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগ কলাপাড়া উপজেলার আহবায়ক কমরেড নাসির তালুকদার, রাখাইন সমাজ কল্যান সমিতির সাবেক সভাপতি লুফ্রু মাষ্টার, মানিকমালা খেলাঘর আসরের সভাপতি মিসেস মনোয়ারা বেগম, কৃষক সমিতি পটুয়াখালী জেলা শাখার সহ-সাধারন সম্পাদক সুভাষ নাগ, অবসরপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলাম, অধ্যাপক মোস্তাফিজুর রহমান মিলন, অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেন, ভুক্তভুগী মায়া রাখাইন, ফেনালই রাখাইন, তাহমিন রাখাইন প্রমূখ। সভা পরিচালনা করেন, শিক্ষক আতাজুল ইসলাম।
বক্তারা বলেন উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী রাখাইন পাড়ার রাখাইনদের নামে মিথ্যা প্রত্যাহারের দাবী জানান।
বরিশাল অফিস : বরিশালের উজিরপুর উপজেলায় ৭৭ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। গ্রাম পুলিশের চলাচল সহজ করা এবং দায়িত্ব পালনে গতি বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।রোববার ...
গাজীপুর প্রতিনিধি: শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মধ্যেই গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দ ...
স্টাফ রিপোর্টার: বিগত বছরের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রেকর্ড গড়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সামসুল হক খান স্কুল এন্ড কলেজ। অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
সব মন্তব্য
No Comments