ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ফুলতলা উপজেলার জামিরা এলাকায় পানিতে পড়ে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, জামিরা গ্রামের লিটন গাজী’র দেড় বছর বয়সের শিশু পুত্র ইসা গাজী ও তার মমজ সতীর্থ মুসা গাজী গতকাল রবিবার বেলা ১২ টায় খেলা করার সময় উভয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পরে তাদের বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসা গাজীকে মৃত বলে ঘোষনা করেন। প্রাণে বেচে যায় মুসা গাজী। সাথে সাথে শিশুটির পিতা মাতার আর্ত চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এ ব্যাপারে ফুলতলা থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। পরবর্তীতে পরিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সড়কে থ্রী হুইলার, ব্যটারী চালিত অটোরিকশা বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে এই বাস টার্ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উজিরপুর উপজেলা বিএনপি।সোমবার (২ ন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : জরুরি মুহুর্তে রক্তদাতা না পেয়ে দিশেহারা হয়ে পরেছিলেন রোগীর স্বজনরা। এসময় মুমূর্ষ ওই রোগীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের উজিরপুর উপজেলা স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ফেসবুকে ‘গোপনে নয় ওপেনে ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসাদ মোল্লা (৩০) বরিশালের উজিরপু ...
সব মন্তব্য
No Comments