জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ দীপ্তটিভির জেলা প্রতিনিধি মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁর মুক্তির দাবি জানিয়েছেন কলারোয়া পৌর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। রঘুনাথ খাঁর অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি সরদার ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সহ.সভাপতি সরদার জিল্লুর রহমান, সহ.সভাপতি আলম হোসেন, রুহুল আমিন, যুগ্ম সম্পাদক আঃ সালাম, সোহাগ মেহেদী, সাংগঠনিক সম্পাদক শেখ রাজু রায়হান, সহ.সাংগঠনিক সেলিম খান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ.দপ্তর সম্পাদক আলামিন গাজী, কোষাধ্যক্ষ সোহাগ হোসেন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক রাজিবুল ইসলাম, সহ.ক্রীড়া ও সাহিত্য সম্পাদক হাসানুল কবীর, কার্যনির্বাহী সদস্য আজগর আলী, মিজানুর রহমান, মনিরুজ্জামান, আলি হোসেন, খান নাজমুল হুসাইন, ইমরান হোসেন, সাধারণ সদস্য ইমাদুল ইসলাম, আলামিন, রাসেল, দেলয়ার হোসেন প্রমুখ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রকৃত ঘটনার বিচারবিভাগীয় তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের শাস্তির দাবী করছি। একই সাথে দীপ্তটিভির জেলা প্রতিনিধি মানবাধিকার কর্মী সংবাদিক রঘুনাথ খাঁর মুক্তির দাবি জানাচ্ছি।
স্টাফ রিপোর্টার: বিগত বছরের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রেকর্ড গড়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সামসুল হক খান স্কুল এন্ড কলেজ। অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ দুটোই গত বছরের তুলনায় কমেছে।শনিবার বেলা ১১টায় ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
সব মন্তব্য
No Comments