কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলালের বিরুদ্ধে দূর্নীতি, অনিয়ম, সরকারী বরাদ্দের টাকা আত্মসাৎ করার তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার (৩১জানুয়ারী) বেলা ১টার দিকে খুলনা দূর্নীতি দমন কমিশন (দুদক) এর উপ-পরিচালক তরুন কান্তি সহ ৩ সদস্য বিশিষ্ট একটি টিম সরেজমিনে তদন্তে আসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন-উপজেলা এলজিইডির কর্মকর্তা সুদীপ্ত কুমার, সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি সদস্য কামরুজ্জামান, নুরুল ইসলাম, মেহেরুল্লাহ ও সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম। খুলনা দূর্নীতি দমন কমিশন (দুদক) এর উপ-পরিচালক তরুন কান্তি বলেন-কলারোয়ায় সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলালের বিরুদ্ধে দূর্নীতি, অনিয়ম, সরকারী বরাদ্দের টাকা আত্মসাৎ এর একটি অভিযোগ করেন তারই ইউনিয়ন পরিষদের ৩ইউপি সদস্য। সে অনুযায়ী সরেজমিনে তদন্তে আসেন তারা। তিনি অরো বলেন-প্রাথমিক ভাবে তদন্ত শুরু হয়েছে। এদিকে ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল বলেন-অভিযোগে ইউনিয়নের কাবিটা বরাদ্দ ২লাখ ৮০হাজার টাকা দুটি প্রকল্পের মোট-৫লাখ ৬০হাজার টাকার কাজ যাহার হিসাব কোন মেম্বারও দিতে পারেনি বলে অভিযোগ করেন। সেটি দূর্নীতি দমন কমিশন (দুদক) সরেজমিনে তদন্ত করেন এবং উপজেলা প্রকল্প বা¯Íবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান রনি জানান-এই ধরনের কোন তথ্য উপজেলা প্রকল্প বা¯Íবায়ন অফিসে খুজে পাওয়া যায়নি। সেহেতু এই অভিযোগ মিথ্যা। অন্যদিকে ইউপি সদস্য নুরুল ইসলাম, মেহেরুল্লাহ ও সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম বলেন-তারা দূর্নীতি দমন কমিশন (দুদক) এর উপ-পরিচালক এর কার্যালয়ে উপজেলার সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলালের বিরুদ্ধে দূর্নীতি, অনিয়ম, সরকারী বরাদ্দের কয়েক লাখ টাকা আত্মসাৎ করার ৯টি অভিযোগ দাখিল করেন। সে অনুযায়ী মঙ্গলবার (১ফেব্রুয়ারী) বেলা ১টার দিকে খুলনা দূর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা সরেজমিনে সোনাবাড়ীয়ায় তদন্তে আসেন।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments