কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। সাগর ও নদীতে শুরু হচ্ছে ইলিশসহ সব ধরনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা। ইলিশের বাঁধাহীন প্রজননের জন্য আগামী ২২ দিন মাছ ধরার উপর এ নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এ আইন অমান্যকারী ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের কারাদন্ড বা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন। তাই শনিবার বিকাল থেকেই মৎস্যবন্দর মহিপুর ও আলীপুর আড়ৎ ঘাটে ট্রলার নিয়ে ফিরেছেন জেলেরা। তবে অবরোধ শতভাগ সফল করতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে মৎস্য বিভাগ।
স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে, জলবায়ুর পরিবর্তনের নেতিবাচক প্রভাবে ঘন ঘন আবহাওয়া খারাপ হওয়ার কারনে নিয়মিত সাগরে যেতে পারেনি জেলেরা। এছাড়া এ বছর জালে ধরা পারেনি কাংখিত ইলিশ। তার উপর ইলিশের বাঁধাহীন প্রজননের জন্য আজ মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে সব ধরনের মাছ ধরার উপর ২২ দিনের নিষেধাজ্ঞা। এতে অনেকটা হতাশা প্রকাশ করেছেন গভীর সমুদ্র থেকে তীরে ফিরে আশা জেলেরা।
এ নিষেধাজ্ঞার কারণে জেলেরা আড়তদারের দাদন ও এনজিওর ঋণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। নিষেধাজ্ঞার সময় সরকার জেলেদের জন্য ২৫ কেজি করে চাল বরাদ্দ দিলেও সব জেলে এ চাল পান না বলে অভিযোগ রয়েছে। এছাড়া নিষেধাজ্ঞাকালীন সময়ে পার্শ্ববর্তী ভারতিয় জেলেরা জলসীমানায় অবাধে প্রবেশ করে মাছ শিকার করে নিয়ে যায়। তাই সাগরে প্রশাসনের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, অবরোধ শতভাগ সফল করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। উপজেলার নিবন্ধিত ১৮ হাজার ৩ শ’৫ জন জেলেকে দেয়া হবে ২৫ কেজি করে চাল। আশা করি এই অবরোধের মধ্যেই এসব জেলেরা সরকারি বরাদ্দকৃত চাল পেয়ে যাবেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: বিভিন্ন খাতে কর্মী সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে ...
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের ফলে বিশ্বে যে নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবিলায় যুবসমাজকে উপযুক্ত জ্ঞান ও দক্ষতা দিয়ে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্ ...
ডেস্ক রিপোর্ট: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই মূল পরিচয়-আমরা সবাই ‘বাংলাদেশি’। এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী ...
সব মন্তব্য
No Comments