আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্ব উপকণ্ঠ মোহাম্মাদিয়া জেলার একটি এতিমখানায় বৃহস্পতিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। দেশটির সিভিল প্রটেকশন সংস্থা প্রাথমিক হিসাবে এই মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছে। আহতদের মধ্যে ১০ জন বিভিন্ন মাত্রার দগ্ধ হয়েছেন এবং বাকিদের শ্বাসকষ্ট ও মানসিক আঘাতের জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে।
আলজেরিয়ার সিভিল প্রটেকশনের যোগাযোগ প্রধান লেফটেন্যান্ট কর্নেল নাসিম বেরনাউই জানান, স্থানীয় সময় ভোর ৩টার দিকে দুইতলা ওই এতিমখানায় আগুন লাগে। খবর পেয়ে ১০টি ফায়ার ইঞ্জিন ও ১৬টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল কর্মীরা পাঁচজন প্রতিবন্ধী শিশুসহ বেশ কয়েকজনকে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর শিশুদের চিৎকার শোনা যাচ্ছিল এবং উদ্ধারকাজে স্থানীয়রাও অংশ নেন।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। নিহতদের নাম ও বয়স প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে প্রেসিডেন্ট আবদেলমজিদ তেব্বুন নিশ্চিত করেছেন, নিহতদের মধ্যে “বেশ কয়েকজন শিশু” রয়েছে। যুক্তরাষ্ট্রের ‘পিপল’ ম্যাগাজিন জানিয়েছে, কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী নিহত ১১ জনের সবাই শিশু।
রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, প্রধানমন্ত্রী সিফি ঘরিব রাজধানীর দুটি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন। প্রেসিডেন্ট তেব্বুন ঘটনাটিকে “মর্মান্তিক ক্ষতি” উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ঘটনাটি এমন সময়ে ঘটল যখন আলজেরিয়ায় কয়েক দিন ধরে তীব্র তাপপ্রবাহ চলছে। তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং গত এক সপ্তাহে দেশজুড়ে প্রায় ১,০০০টি অগ্নিকাণ্ডের ঘটনা রেকর্ড করেছে সিভিল প্রটেকশন। শুধু বৃহস্পতিবারই ২৪ ঘণ্টায় ১১৫টি দাবানল নথিভুক্ত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এতিমখানার আগুনের সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের তোলেদো অঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ ...
সব মন্তব্য
No Comments