ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়।
দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা মূলত অস্থায়ী ভ্রমণের জন্য ব্যবহার করা হয়। সাধারণত স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশযাপন ও চিকিৎসার মতো নির্দিষ্ট কাজে এই ভিসা দেওয়া হয়। এই ভিসায় গিয়ে অন্য কোনো উদ্দেশ্যে কাজ করা অনুমোদিত নয়।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, বি১/বি২ ভিসায় যে চারটি কাজ করা যাবে না, সেগুলো হলো - শিশুর মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা বার্থ ট্যুরিজম, যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজ করা, ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের জন্য পড়াশোনা করা এবং পারিশ্রমিকের বিনিময়ে যেকোনো ধরনের কাজ করা।
দূতাবাস বলছে, অনেকেই এই ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করেন যাতে শিশু জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পায়, যা বার্থ ট্যুরিজম নামে পরিচিত এবং এটি বি১/বি২ ভিসার শর্তের সুস্পষ্ট লঙ্ঘন। এমন লঙ্ঘন ধরা পড়লে ভিসা বাতিল, ভবিষ্যতে ভিসা না পাওয়া এবং যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও একই ধরনের সতর্কবার্তা দিয়েছিল মার্কিন দূতাবাস। সেখানে বলা হয়েছিল, পড়াশোনার বাইরে অননুমোদিত কাজ করা, পড়াশোনা ছেড়ে দেওয়া বা নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকলে স্টুডেন্ট ভিসার মর্যাদা বাতিল হতে পারে।
ভিসার শর্ত মেনে চলতে এবং ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে সৎ থাকতে বাংলাদেশি আবেদনকারীদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় এক ব্যক্তিকে বিএসএফ পুশইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় জনতার বাধায় তা ব্যর্থ হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত দিয়ে ওই ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়াতে বিশেষ সতর্কতা জারি করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।সোমবার (২ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ীর ছেলে শিহাব উদ্দিন মালেক সাগর (৩৬) এর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, তাকে হানি ট্র্যাপে ফেলে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের নরউইচ শহরে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের আসন্ন নির্বাচন উপলক্ষে গুলজার-কুদ্দুছ-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নরউইচের স ...
সব মন্তব্য
No Comments