সোহেল তানভীর, রংপুর অফিস: বর্তমান বাংলাদেশের রাজনীতি অত্যন্ত সংকটময় অবস্থায় রয়েছে। জনগণ এখন তার নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে পার্লামেন্টে আইনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি পাশ করে। এর পরে পরপর ২০০১ ও ২০০৮ সালে সেই বিধান অনুযায়ী সুষ্ঠভাবে নির্বাচন হয়েছে। তখন কোন অরাজকতার সৃষ্টি হয় নি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এই বিধান অমান্য করে দলীয়ভাবে ক্ষমতায় থেকে পরপর দুটি নির্বাচন দিয়েছে। আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনগুলো দিয়েছে যেগুলোতে বিএনপি অংশগ্রহণ করেনি কারণ তারা সুষ্ঠভাবে নির্বাচন দিতে ব্যর্থ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সারাদেশে নির্যাতন, গ্রেফতার সহ সড়যন্ত্রমূলক ত্রাসের সৃষ্টি করেছে। বিএনপির প্রতিটি নেতৃবৃন্দের বাড়িতে তারা তল্লাশি চালিয়ে হয়রানি করেছে, মিথ্যা মামলা দিয়ে মাঠ থেকে সরিয়ে দেওয়াও অপচেষ্টা করছে। এইভাবে তারা আগের রাত্রেই ভোট করে ফেলতেছে। বিরোধীদল যেন সামনে দাড়াতে না পারে তাই তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে চলেছে।
রবিবার বেলা সাড়ে ১১ টায় পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা পরিষ্কার করে বলতেছি দলীয়ভাবে ক্ষমতায় থেকে এরকম কোন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবেনা। আমরা অবশ্যই নির্বাচন চাই, আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন চাই। যে নির্বাচনে জনগনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, তাদের মতামতের প্রতিফলন ঘটবে। স্বাধীনভাবে নিজের ভোট তারা যাকে খুশি তাকে দিতে পারবে আমরা এরকম নির্বাচন চাই। সেই লক্ষে আমরা আন্দোলন করে চলেছি। এই আন্দোলনে হাজার হাজার নির্দোশ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। তারপরেও আমরা থেকে থাকিনি।
এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ জুন) সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ঢাকা মহানগর গ ...
বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকারকে শুরু থেকে একটা কথা বলছি, আইনশৃঙ্খলা ও অর্থনীতি এই দুইটা জায়গায় যদি দৃশ্যমান অগ্রগতি না হয়, তাহলে এই সরকা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, নতুন-পুরাতন বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ ও প্রতিবাদ করা হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহ ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার ও সংকল্প রক্ষায় আন্দোলনরত বিভিন্ন সংগঠনের সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভায় জুলাই ...
সব মন্তব্য
No Comments