ডেস্ক রিপোর্ট: মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (২৩ অক্টোবর) মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ অধিশাখা থেকে এসংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলো সংশ্লিষ্ট জেলার গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, জেলা প্রশাসক বা তার প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এবং ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক। তবে বিভাগীয় শহরের ক্ষেত্রে ইসলামিক ফাউণ্ডেশনে পরিচালক কমিটির সদস্য হবেন। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (পরিকল্পনা)কে কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
'প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন' শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত এবং নির্মানাধীন মডেল মসজিদের নির্মাণ অথবা ব্যবস্থাপনা সংক্রান্ত অভিযোগ সরেজমিন তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য এ কমিটিকে
নির্দেশ দেওয়া হয়েছে।
এ কমিটি লিখিত, মৌখিক, পত্রিকার কাটিং, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেকট্রনিক মাধ্যম কিংবা অন্য কোনভাবে প্রাপ্ত মডেল মসজিদ নির্মাণ অথবা ব্যবস্থাপনা সংক্রান্ত অনিয়ম তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে। কমিটিকে অভিযোগ প্রাপ্তির ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশেষ প্রয়োজনে কমিটি সময় বৃদ্ধির অনুমোদন নিতে হবে। এ কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।
স্টাফ রিপোর্টার: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে অবস্থিত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে এবং ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসা ...
স্টাফ রিপোর্টার: বিভিন্ন খাতে কর্মী সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে ...
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের ফলে বিশ্বে যে নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবিলায় যুবসমাজকে উপযুক্ত জ্ঞান ও দক্ষতা দিয়ে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্ ...
ডেস্ক রিপোর্ট: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ...
সব মন্তব্য
No Comments