আগামী পাঁচ দিন বৃষ্টি হবে

সমুদ্রবন্দরে সংকেত প্রত্যাহার, রাজধানীসহ ৭ বিভাগে ভারী বৃষ্টির পূর্বভাস

প্রকাশ : 30 Jul 2026
সমুদ্রবন্দরে সংকেত প্রত্যাহার, রাজধানীসহ ৭ বিভাগে ভারী বৃষ্টির পূর্বভাস

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।


আজ বুধবার আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।


বিজ্ঞপ্তিতে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড ও ছত্তিশগড় এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ছত্তিশগড় এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি রয়েছে।


প্রথম দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ ৩০ জুলাই সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৭ মিনিটে।


দ্বিতীয় দিন অর্থাৎ ৩১ জুলাই সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।


তৃতীয় দিন ১ আগস্ট থেকে একই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটে অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


চতুর্থ দিন ২ আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।


পঞ্চম দিন ৩ আগস্টও রংপুর, ময়মনসিংহ ও সিলেটে অনেক জায়গায় এবং অন্য বিভাগগুলোতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সম্পর্কিত খবর

;