বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগে আজ ১৩ জুন ২০২১ রবিবার মুজিব শতবর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন এবং মুজিব কর্ণার, মুজিব ঐতিহাসিক ঘটনা প্রবাহ, নবনির্মিত আধুনিক রিডিং জোন ও কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উদ্বোধন করেন। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে এসব কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথির বক্তব্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতি ধরে রাখতে অণুজীব বিজ্ঞান বিভাগের এসব উদ্যোগ বিশেষ করে নবনির্মিত মুজিব কর্ণার ও মুজিব ঘটনাপ্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে চলমান করোনা মহামারি পরিস্থিতিতে অণুজীব বিজ্ঞান বিষয়ক গবেষণার অপরিসীম প্রয়োজনীয়তা রয়েছে। উন্নত কম্পিউটার ল্যাব ও রিডিং জোন যথাযথ ব্যবহারের মাধ্যমে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অণুজীব বিজ্ঞান বিষয়ক গবেষণায় অনন্য অবদান রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জীব বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, বিভাগীয় শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬ অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা তৈরিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যকে ঘিরে সৃষ্ট সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় এক মাসের ব্যবধানে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শ ...
ডেস্ক রিপোর্ট: উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম মূল্যায়ন নিয়ে কাজ করা শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) আগামী ৩০ নভেম্বর ঢাকায় আয়োজন করতে যাচ্ছে ‘স্টাডি অ্যাব্রোড ম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদনের সময়সীমা তিন দিন বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সময়সীমা অনুযায়ী আগামী ২৮ নভেম্বর ২০২৬ রাত ...
সব মন্তব্য
No Comments