ডেস্ক রিপোর্ট: ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ওপর ভেঙে পড়ে একটি ড্রোন। এই ঘটনায় অন্তত দুই জন আহত হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মধ্যপ্রদেশের জাবলপুরে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানে আদিবাসী নৃত্যে অংশগ্রহণকারীদের ওপর ড্রোনটি আছড়ে পড়ে। এতে ইন্দু কুঞ্জম (৩৮) এবং গঙ্গোত্রী কুঞ্জম (১৮) মাথায় আঘাত পান। তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। তাদের প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল বলে জানা গেছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে মধ্যপ্রদেশ কৃষি বিভাগের মূকনাট্যের অংশ হিসেবে পণ্ডিত রবিশঙ্কর শুকলা স্টেডিয়ামে তারা নাচছিলেন।
তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে অতিরিক্ত পুলিশ সুপার রোহিত কাশওয়ানি জানান।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিতে তারা ডিন্ডোরি জেলা থেকে জাবলপুরে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।-যুগান্তর
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
সব মন্তব্য
No Comments