ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার এক বিবৃতিতে মহান স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের জাতীয় বীর, বাংলাদেশের সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের নেতা এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচারিক হত্যার ষড়যন্ত্র প্রতিরোধ করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে শান্তিপ্রিয় ও গণতান্ত্রিক-প্রগতিশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি জরুরি আহ্বান জানিয়েছে।
জাসদের বিবৃতিতে বলা হয় যে, মহান মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করা পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহায়ক এদেশীয় বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বেআইনীভাবে পুনর্গঠিত করে উল্টো মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠকদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বিচারিক হত্যার আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনকে অধিকতর প্রতিহিংসামূলক করতে যুদ্ধাপরাধীদের আইনজীবীকে এই আদালতের প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। জাসদের এই বিবৃতিতে আরো বলা হয় যে, জয় বাংলা বাহিনীর উপপ্রধান, ১৯৭০ সালে বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম রূপায়নকারী, ১৯৭১ সালের ২৩ মার্চ পল্টন ময়দানে গান ফায়ারের সাথে জাতীয় পতাকার আনুষ্ঠানিক উত্তোলক এবং মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ লিবারেশন ফ্রন্টের ১০ হাজার মুক্তিযোদ্ধার প্রশিক্ষণ শিবিরের ক্যাম্প কমান্ডার ও অন্যতম প্রশিক্ষক জাতীয় বীর হাসানুল হক ইনুকে অবৈধ অসংবিধানিক অন্তবতীর্কালীন সরকার ষড়যন্ত্রমূলকভাবে বিচারিক হত্যার উদ্যোগ নিয়েছে। বিবৃতিতে বলা হয়, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতকে হীন রাজনৈতিক উদ্দেশ্যে বেআইনীভাবে পূর্নগঠন করে এ বিচারিক হত্যার আয়োজন করছে।
উল্লেখ্য, প্রকাশ্য রাজনৈতিক আলোচনা, প্রকাশ্য রাজনৈতিক বিবৃতি, গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকার ও টেলিফোন কলকে তথাকথিত আলামত হিসেবে দাঁড় করিয়ে জাতীয় বীর হাসানুল হক ইনুকে একমাত্র অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে দাখিলকৃত ৮টি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালত, বাংলাদেশ এর ট্রাইবুনাল-২ এ গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ আমলে নেয় এবং ২৯ সেপ্টেম্বর ২০২৫ তাঁকে আদালতে হাজির করে গ্রেফতার দেখিয়ে বিচারিক প্রক্রিয়া শুরু করেছে।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের বাজেট 'ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’ বাজেটে পরিণত হয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। অধিকাংশ দলই বাজেটকে ‘ঋণনির্ভর’, ‘গরিববিরোধী’ ও ‘গণবিরোধী’ আ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গরিব মারার বাজেট’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ১১ জুন সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বাজেট পরবর্তী বিক্ষোভ মি ...
স্টাফ রিপোর্টার : ইন্ডিয়া জোটের বৈঠকের একদিন পরই দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে গিয়ে একান্ত বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৯ জুন) ...
সব মন্তব্য
No Comments