আন্তর্জাতিক ডেস্ক: বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্ক দখলে নিয়েছে । ২৪ বছর যাবৎ ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়ে গেছেন। খবর বিবিসি
রোববার (৮ ডিসেম্বর) সকালে বিবিসি সরারসরি এখবর সম্প্রচারে বলেছেন, আসাদ দামেস্ক ছেড়ে কোথায় পাড়ি দিয়ে কোথায় গেছেন সেটা তাৎক্ষনিক জানাযায়নি।
বিবিসি খবরে জানায়, অত্যাচারী আসাদ ব্যক্তগত উড়োজাহাজে পালিছেন। বিদ্রোহী গোষ্ঠী সিরিয়াকে 'মুক্ত' ঘোষণা করেছেন।
এইচটিএস টেলিগ্রাম বলেছে, এটি একটি অন্ধকার যুগের সমাপ্তি এবং একটি নতুন যুগের সূচনা।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মধ্যপ্রাচ্য প্রোগ্রামের একজন সিনিয়র ফেলো নাতাশা হল বিবিসিকে বলেন, আমরা সিরিয়ায় আসাদ পরিবারের ৫৪ বছরের শাসনের অবসান দেখছি।
হল বলেন, ২৪ বছর প্রেসিডেন্ট থাকা আসাদ দামেস্ক ছেড়ে গেছেন, আমরা রিপোর্ট করেছি।
তিনি যোগ করেন, সিরিয়ার ৯০% মানুষ দারিদ্র সীমার নীচে বাস করেছিল এবং অনেকে বাস্তচ্যুতি শিবিরে খস্টে জীবনযাপন করছে। মানুষ ক্লান্ত হয়ে পড়েছিল।
মধ্যপ্রাচ্য সংবাদদাতা হুগো বাচেগা তুরস্ক-সিরিয়া সীমান্তের কাছ থেকে জানিয়েছেন, প্রেসিডেন্ট আসাদকে যেতে দেখে অনেকেই খুশি হবেন। কিন্তু এরপর কি হবে তা নিয়ে স্পস্ট প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, এইচটিএস নামে পরিচিত একটি গোষ্ঠির ইসলামপন্থী বিদ্রোহীরা এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছে। তাদের শিকর আল-কায়দার মধ্যে রয়েছে । তারা একটি অত্যন্ত সহিংস সংগঠন এবং পরবর্তীতে কি হতে পারে তা নিয়ে উদ্বিগ্ন।
বাশার আল-আসাদ ২০০০ সাল থেকে সিরিয়ার ক্ষমতায় রয়েছেন। এর আগে তার বাবা ১৯৭০ সাল থেকে ২৯ বছর দেশটি শাসন করেছিল।
সিরিয়ায় ২০১১ সালে গণতন্ত্রের দাবিতে শুরু হওয়া বিক্ষােভ গৃহযুদ্ধে রূপ নিয়েছে। এরপর থেকে এ লড়াইয়ে ৫লাখের বেশী মানুষ মারা গেছে।
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
সব মন্তব্য
No Comments