সৈয়দ রাসেল আহমদ,সিলেট: দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ১ বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে।
তাজুল ইসলামকে সভাপতি ও মান্না আহমদকে সাধারণ সম্পাদক করে ১৩৮ সদস্য বিশিষ্ট ১ বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।
সোমবার (৫ ডিসেম্বর) জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারন সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই কমিটি ঘোষণা করা হয়।
দীর্ঘ ১৭ বছর পর জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ কমিটি গঠনের পর উজ্জীবিত ছাত্রলীগ নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত (২৬ নভেম্বর) উপজেলার পৌরসভা সংলগ্ন মাঠে উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments