ডেস্ক রিপোর্ট: আগামী ২১ মার্চ ২০২৬ রোজ শনিবার (চাঁদ দেখা সাপেক্ষে) সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৭ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় পরিচালক (গণসংযোগ) মোঃ এমাদুল হক এতথ্য জানিয়েছেন।
জানাগেছে, উক্ত ঈদের জামাতে সংসদ সদস্যগণ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করবেন। এ বছর মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
পবিত্র ঈদের জামাতে অংশগ্রহণকারী সকল মুসল্লিকে ওজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে নামাজের জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা ব্যতীত অন্য কোনো ব্যাগ বা বস্তু সাথে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জ ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ ম ...
সব মন্তব্য
No Comments