জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার (২২জানুয়ারি) বিকেলে এ উপলক্ষে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল চত্বরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। কলারোয়া উপজেলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামীমুজ্জামান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথির বক্তব্য দেন-উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সাবেক মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহিন, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান, সাধারণ সম্পাদক সুমন হোসেন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফাইম এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা ছাত্রলীগের সহ.সভাপতি আল মামুন শাওন, সাংগঠনিক সম্পাদক দিপু রায়, কেরালকাতা ইউনিয়ন ছাত্রলীগেরনসাবেক সভাপতি আমির হোসেন মুন্না, কুশোডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাশারুল ইসলাম, কেরালকাতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম শিহাব
হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments