উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে বিকল্প কর্মসংস্থানের লক্ষে নিবন্ধিত জেলেদের মাঝে ৩৫ টি বাছুর গরু বিতরন করা হয়েছে।
০৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ ভবনের সামনে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফল ভোগী জেলেদের মাঝে ৩৫ টি বাছুর গরু বিতরনের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোসাম্মৎ আসমা বেগম, উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা মাহবুবুর রহমান, মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক মুন্না সহ বিভিন্ন কর্মকর্তা ও জেলে পরিবার।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে প্রতিবন্ধী তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে সাইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুসুমদি গ্রামের শ্রী শ্রী হরি মন্দিরে ব্যতিক্রমী আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। একই মন্দির প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে ২৭৭টি প্রতিমা। পৌরাণি ...
মহসিন মিঞা লিটন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজে ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ইতালি নাগরিক কবি—সাহিত্যিক ফাদার মারিনো রিগনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০ মে মঙ্গলবার সকালে মোংলার শেলাবুনিয়াতে র্যালি, স্মরণ সভা ও সমাধিতে শ্ ...
সব মন্তব্য
No Comments