আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী Kim Son Gyong সোমবার (২৯ সেপ্টেম্বর) একটি জোরালো ও বিতর্কিত ভাষণ দিয়েছেন। তিনি পরিস্কারভাবে জানিয়েছেন, পিয়ংইয়ং কখনোই তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করবে না, বরং সেটিকে তারা জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের 'প্রতিরক্ষামূলক ঢাল' হিসেবে বিবেচনা করে।
তিনি বলেন, পরমাণু নিরস্ত্রীকরণের ধারণাটি পশ্চিমা দেশগুলোর একটি কৌশল, যার মাধ্যমে উত্তর কোরিয়াকে দুর্বল করে ফেলা সম্ভব। ভাষণে তিনি জাতিসংঘকেও পরোক্ষভাবে পক্ষপাতদুষ্ট ও মার্কিন নিয়ন্ত্রণাধীন একটি মঞ্চ হিসেবে অঅখ্যা দেন।
তিনি আও বলেন, যুক্তরাষ্ট্র হলো বিশ্বের সবচেয়ে বড় আগ্রাসনকারী। তারা মানবাধিকারে নামে হস্তক্ষেপ চালায়, আর জাতিসংঘ সেই নাটকের মঞ্চে পরিণত হয়েছে।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার কারণেই উত্তর কোরিয়া প্রতিরক্ষা শক্তি বাড়াতে বাধ্য হতে হয়েছে।
উত্তর বোরিয়ার এই কূটনীতিক বলেন, বিশ্বব্যবস্থায় এখন নতুন ভারসাম্য দরকার, যেখানে ছোট, উন্নয়নশীল বা দেশগুরোর কন্ঠস্বর উপেক্ষিত হবে না।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
সব মন্তব্য
No Comments