রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় দুস্থ শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার দিনভর উপজেলার বিশারকান্দি, ইলুহার, উদয়কাঠি, সৈয়দকাঠি ও বাইশারী ইউনিয়নে শীতার্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম স্ব স্ব ইউনিয়ন পরিষদ চত্বরে এ শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তšী^ । এছাড়াও উপজেলা ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, থানার ইন্সপেক্টর (তদন্ত) মমিন উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল-হাসান,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম, এটিএম মোস্তফা সরদার ও অধ্যাপক জাকির হোসেনসহ ইউপি চেয়ারম্যান,সাবেক চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বরিশাল অফিস : বরিশালের উজিরপুর উপজেলায় ৭৭ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। গ্রাম পুলিশের চলাচল সহজ করা এবং দায়িত্ব পালনে গতি বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।রোববার ...
গাজীপুর প্রতিনিধি: শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মধ্যেই গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দ ...
স্টাফ রিপোর্টার: বিগত বছরের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রেকর্ড গড়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সামসুল হক খান স্কুল এন্ড কলেজ। অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
সব মন্তব্য
No Comments