রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ্ খোকন সেরনিয়াবাতের নৌকা প্রতীকের সমর্থনে বানারীপাড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গণসংযোগ করেছেন। ৮ জুন বৃহস্পতিবার নগরীর ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড এলাকায় ১০টি টিমে বিভক্ত হয়ে দিনভর গণসংযোগ করে তারা তিলোত্তমা এক স্মার্ট বরিশাল বিনির্মাণে উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতীক নৌকায় ভোট প্রার্থনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম মনি,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক,জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা,সহ-সভাপতি ও চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান,প্রচার সম্পাদক সেলিম বেপারী, সহ-প্রচার সম্পাদক ইমরান হোসেন সুজন,
সদস্য আবুল কালাম বালী, সদস্য ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,
যুবলীগ নেতা মুনতাকিম লস্কর কায়েস,তপু খান ও নুরুল ইসলাম,উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনিন হক মিনু,পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবিনা আক্তার,সাধারণ সম্পাদক লিমা আক্তার,মহিলা আওয়ামী লীগ নেত্রী পূর্ণিমা ঘোষ দস্তিদার,সাথী খাসকেল প্রমুখ।
স্টাফ রির্পোটার: ৫ লাখ টাকার বিনিময়ে পূর্বের কোন দলিল নেই এমন জমি রেজিষ্ট্রেশন করে দিয়েছেন ঢাকা ডেমরার সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারেক হোসেন মৃধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় পাচারের অভিযোগে ২৫০ বস্তা সরকারি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় এ কে এম ইলিয়াস হাওলাদার নামে এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।বুধব ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্যসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া ...
সব মন্তব্য
No Comments