উজিরপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোবারেক মৃধার স্মরণে শোকসভা অনুষ্ঠিত।

প্রকাশ : 29 Oct 2026
উজিরপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোবারেক মৃধার স্মরণে শোকসভা অনুষ্ঠিত।

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারেক হোসেন মৃধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টায় উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবার এর আয়োজনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উজিরপুর ইউআরসি ইন্সট্রাক্টর সৈয়দ গাফফার আলী ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন।


হস্তিশুন্ড এমই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উজিরপুর উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উজিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ খলিলুর রহমানের সঞ্চালনায় আরও বক্তৃতা করেন প্রায়ত মোঃ মোবারেক হোসেন মৃধার বন্ধু ও ছাত্র সাংবাদিক  মোঃ শাকিল মাহমুদ বাচ্চু, শিক্ষক মো. আজাদ মাহমুদ, এস এম তারিকুল ইসলাম, জহিরুল ইসলাম সুমন, মো. সোহেল রানা, মো. মোস্তাফিজুর রহমান, মো. আলমগীর হোসেন, আসাদুল হক বাচ্চুসহ আরো অনেকে। সাংবাদিক শাকিল মউত বাচ্চু বক্তব্যে তিনি তাঁর শিক্ষকতার স্মৃতিচারণ করে বলেন, মোবারেক হোসেন শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকতুল্য একজন মানুষ। তাঁর স্নেহ, শাসন ও ভালোবাসার কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।


অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম ইসলাম বক্তৃতায় বলেন আমরা একজন গুণী শিক্ষককে হারিয়েছি।

সবার কাছে তার জন্য দোয়া কামনা করেন। 


এ সময় বক্তারা প্রয়াত মো. মোবারেক হোসেনের দীর্ঘ শিক্ষকতা জীবন, শিক্ষা ক্ষেত্রে অবদান এবং শিক্ষক সংগঠনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তাঁর মৃত্যুতে প্রাথমিক শিক্ষা পরিবারে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলেও বক্তারা উল্লেখ করেন।

এ ছাড়া উজিরপুর সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু, আহ্বায়ক নাজমুল হক মুন্না, সদস্য সচিব মো. জুনায়েদ খান সিয়ামসহ উজিরপুর প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


শোকসভা শেষে মরহুম মো. মোবারেক হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



সম্পর্কিত খবর

;