বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্যসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবাত্তি এলাকায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত শান্ত মিয়া কামালেরবাত্তি গ্রামের আমজাদ আলীর ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে কামালেরবাত্তি এলাকায় অভিযান চালিয়ে শান্ত মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সামনে অপরাধ স্বীকার করায় তাকে তাৎক্ষণিকভাবে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষায় আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। বকশীগঞ্জ উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান ও কঠোর আইনি তৎপরতা ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারেক হোসেন মৃধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় পাচারের অভিযোগে ২৫০ বস্তা সরকারি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় এ কে এম ইলিয়াস হাওলাদার নামে এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।বুধব ...
স্টাফ রিপোর্টার এলাকাবাসির সমস্যা সমাধান ও রাস্তাঘাটের উন্নয়নে ভূমিকা রাখায় ‘নজিরবিহীন’ সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী জিকুকে ঘিরে স্বপ্ন দেখছেন ডিএসসিসির ৬৪ নং ওয়ার্ডের বাসিন্দারা। এরইমধ্যে ময়লা-আবর্জনা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জেলায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ ...
সব মন্তব্য
No Comments