মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলাচেষ্টার প্রতিশোধ
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে অতর্কিত হামলাচেষ্টার প্রতিশোধ হিসেবে ইরানের বিরুদ্ধে নতুন করে ব্যাপক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। বুধবার রাতে সেন্টকমের পক্ষ থেকে এক বিবৃতিতে এই হামলা শুরুর কথা জানানো হয়েছে।
সেন্টকম জানিয়েছে, মার্কিন বাহিনী পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টায় ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে। এই হামলাকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর গতকাল ইরানের হামলাচেষ্টার শক্তিশালী জবাব হিসেবে বর্ণনা করা হয়েছে। সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, “দ্য স্ট্রাইকস আর এ পাওয়ারফুল রেসপন্স টু ইয়েস্টারডেস অ্যাটেম্পটেড ইরানিয়ান অ্যাটাকস অন ইউএস ফোর্সেস বেসড ইন দ্য মিডল ইস্ট”।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, এর আগে মঙ্গলবার জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী দাবি করেছে, মার্কিন আগ্রাসনের জবাবে তারা জর্ডানে মার্কিন বিমান ঘাঁটি এবং সেন্টকমের সদর দপ্তর লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তবে সেন্টকম জানিয়েছে, ইরানের সবগুলো ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং এটি ছিল মার্কিন বাহিনীর ওপর অতর্কিত হামলার চেষ্টা।
সেন্টকমের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ঘোষণা করা হয়, “ইউএস ফোর্সেস বিগান লঞ্চিং স্ট্রাইকস এগেইনস্ট ইরান অ্যাট ৮ পিএম ইটি টুডে”। এই ঘোষণার পর থেকেই ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেন্টকম ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুদ, কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে এবং বেসামরিক নাবিকদের সুরক্ষা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালিত হচ্ছে। গত কয়েক দিনে হরমুজ প্রণালীতে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে আত্মরক্ষামূলক বলে উল্লেখ করেছে। সেন্টকম আরও জানিয়েছে, মার্কিন বাহিনী সতর্ক, শক্তিশালী এবং প্রেসিডেন্টের নির্দেশে যেকোনো অভিযান পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সান জুয়ানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকালের দিকে সান জুয়ানের ইশ্চিগুয়েলাস্তো ন্যাচারাল পার্কের কাছে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধের প্রভাবে পাকিস্তানে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। এতে চরম সংকটে পড়েছেন দেশটির প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে হিজড়া সম্প্রদায়। জীবনযাত্রার ব্যয় মেটাতে না পেরে দেশে ...
আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার রাজনীতিতে বড় আলোড়ন ফেলে আইনসভার উচ্চকক্ষ সেনেটের সদস্য হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন পর্ন ছবির তারকা ও অভিনেত্রী দেইসি আলেখান্দ্রা ওমানিয়া ওরতিজ। জনগণের ভোটে লাতিন আমের ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ জাপানে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৩ জনে দাঁড়িয়েছে। বুধবার ভোর থেকে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধানে তল্লাশি চাল ...
সব মন্তব্য
No Comments