স্টাফ রিপোটার: বিরোধী দলবিহীন নির্বাচন বাতিল, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব, সদ্য কারামুক্ত আমিনুল হকের নেতৃত্বে রাজধানীর পল্লবীতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে পল্লবী থানার ২ নং ওয়ার্ডের বিভিন্ন বিপনিকেন্দ্র, ভ্রাম্যমাণ দোকান এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন তারা।
এসময় আমিনুল বলেন, রাষ্ট্রের লুন্ঠিত অর্থ নিরাপদ রাখতে সরকার একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে জোর করে আবারও ক্ষমতায় এসেছে। কিন্তু এ সরকারকে দেশের জনগণসহ গণতন্ত্রকামী বিশ্ব না বলে দিয়েছে। তাদের অবাধ লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ ভঙ্গুর অবস্থায় রয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে বিরোধীশূণ্য করতে বিরোধী নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চালাচ্ছে। বিচার বিভাগকে কুক্ষিগত করে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশে একদলীয় বাকশাল কায়েম করছে। এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে, গণতন্ত্র ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে হলে সকলকে রাজপথে নামতে হবে। জনতার আন্দোলন কখনও বিফলে যায় না।
লিফলেট বিতরণের সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্পে সশস্ত্র হামলা, ভাঙচুর, গুলি ও লুটপাটের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আ ...
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছ ...
সব মন্তব্য
No Comments