স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, জনগণের মৌলিক সমস্যা সমাধান না হলে উন্নয়নের বড় বড় দাবি অর্থহীন। পানির মতো একটি মৌলিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা যাবে না। এ ধরনের সংকট নিরসনে সবসময় পাশে থাকব।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর রূপনগর ইষ্টার্ন হাউসিং জি ব্লক (ঢাকা ওয়াসা মডস জোন-৪) এলাকায় ১১ নম্বর পানির পাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, রূপনগরের ইষ্টার্ন হাউজিং ও আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগ পোহাচ্ছিলেন। নতুন এই পাম্প চালুর মাধ্যমে সেই সংকট দূর হবে। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, আমাদের তরুণ প্রজন্মকে একটি সুন্দর ভবিষ্যৎ দিতে হলে শুধু শিক্ষা ও খেলাধুলার সুযোগই নয়, সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাও জরুরি। বিএনপি সবসময় মানুষের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী জানান, এ উদ্যোগের ফলে বহু পরিবারের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। তারা আমিনুল হককে এ জনকল্যাণমূলক পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান।
এসময় সিটি ক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হক মঈন, ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম, যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন রাজু, পল্লবী দ্বিতীয় পর্ব বাড়ী মালিক সমিতির সভাপতি আমিনুল বাহার প্রমুখ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
সব মন্তব্য
No Comments