ময়মনসিংহ অফিস: ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলছেন, কৃষিই আমাদের অর্থনীতির প্রাণ। দেশের সামগ্রিক উন্নয়নে কৃষির অবদান অপরিসীম। কৃষকেরাই দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে (১১জুলাই) জামালপুরের দেওয়ানগঞ্জে অফিসার্স ক্লাব হলরুমে জিলবাংলা চিনিকল আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সভায় মন্ত্রী এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, কৃষির আধুনিকায়নের মাধ্যমে কৃষকদের ভাগ্যন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। কৃষির যান্ত্রিকীকরণে সরকার ভর্তুকি প্রদান করে যাচ্ছে। এছাড়া, সার, বীজ, বিদ্যুৎ ও জ্বালানির ওপর ভর্তুকি প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে কৃষির উৎপাদন বৃদ্ধি পেয়েছে। দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পুর্ণতা অর্জন করেছে।
ধর্মমন্ত্রী আরো বলেন, বহুবিধ কারণে আখচাষ ধারাবাহিকভাবে কমে গেছে। এর ফলে বেশ কয়েকটি চিনিকল বন্ধ হয়ে চিনি উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে।চিনির বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ছে। মন্ত্রী আখচাষীদের পূর্বের ন্যায় আখচাষ করে চিনি শিল্পকে পুনরুজ্জীবিত করার অনুরোধ জানান।
এসভায় দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জিলবাংলা চিনিকল ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান, আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মান্নান মোল্লা, শফিকুর রহমান শিবলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।পরে আখচাষী কল্যাণ সমিতির মৃত্যুবরণকারী সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments