ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় প্রত্যাবর্তন টেকসই হয়নি। গণতন্ত্রের অগ্রযাত্রা এখনো মজবুত হয়নি। এখনো চক্রান্তের মধ্য দিয়ে বিএনপি-জামাত সরকার উৎখাতের খেলায় লিপ্ত রয়েছে। দুর্নীতিবাজ-দলবাজ সিন্ডিকেট সুশাসনের জন্য হুমকি হয়ে দাড়াচ্ছে। এ অবস্থায় গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে স্থায়ী করা ও টেকসই করে গড়ে তোলা একটি বড় কাজ।
তিনি বলেন, দেশের গণতন্ত্র-আইনের শাসন-সাংবিধানিক প্রক্রিয়া-মুক্তিযুদ্ধের চেতনা এখনো নিরাপদ নয়। বিএনপি-জামাত জঙ্গী চক্র দেশকে সংবিধানের বাইরে ঠেলে দেয়ার অস্বাভাবিক পরিস্থিতি তৈরী করার ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতিতে লিপ্ত রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীনরা দুর্নীতি-লুটপাট-দলবাজী-ক্ষমতাবাজীতে লিপ্ত রয়েছে। তাই দেশে রাজনৈতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য মুক্তিযুদ্ধসহ অতীতের সকল ঐতিহাসিক গণআন্দোলনে মীমাংসিত বিষয়সমূহকে অমীমাংসিত করার সকল অপচেষ্টা বন্ধ করতে হবে।
তিনি বলেন, মহামারী করোনায় প্রমাণ হয়েছে পুঁজবাদ ভাত-কাপড়-চিকিৎসা সেবা দিতে ব্যর্থ। বৈষম্যের অবসান করতে সমাজতন্ত্রের পথে হাঁটতে হবে আর গণতন্ত্র অর্থবহ করতে সুশাসন নিশ্চিত করতে হবে। দেশকে আরেক ধাপ উন্নীত করতে দুর্নীতি-ক্ষমতার অপব্যবহার-লুটপাটের দুষ্টচক্র ধ্বংস করে সুশাসন ও আইনের শাসন নিশ্চিত করতে হবে। বাজার শক্তি, সমাজ শক্তির চাহিদা, উদ্যোক্তা ও রাষ্ট্রের ভূমিকাÑএই চার মাত্রার সমন্বিত ব্যবস্থায় রাষ্ট্রকে মানবিক করে গড়ে তুলতে হবে।
জনাব হাসানুল হক ইনু বলেন, গণতন্ত্রকে মজবুত করতে ক্ষমতাসীনদের সমালোচনা সহ্য করতে হবে; বিরোধীদের চক্রান্ত, জঙ্গি-জামাত ছাড়তে হবেÑতা না হলে রাজনৈতিক অঙ্গণ অস্থিতিশীল থাকবে।
জনাব হাসানুল হক ইনু এমপি আজ ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ৪ টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব জোট কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের নেতা ও জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোহসীন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, যুব আন্দোলনের নেতা সৈকত খান, জাতীয় যুব জোটের সহ-সভাপতি কাজী সালমা সুলতানা, জাতীয় যুব জোটের সাবেক সহ-সভাপতি জাহিদুল আলম, জাতীয় যুব জোটের সহ-সভাপতি হারুন-অর-রশীদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবীব শামীম প্রমূখ।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ। সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উত্থাপিত এ-সংক্রান্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে নতুন আইনগত পদক্ষেপ। সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে, যার ফলে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রম ...
স্টাফ রিপোর্টার: সাবেক জাতীয় সংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনও না ...
স্টাফ রিপোর্টার: ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই নারীর নাম বিবি সাওদা (৩৭)। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ...
সব মন্তব্য
No Comments