স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোয় বেশি হচ্ছে।"
আজ ১৭ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজার: বাংলাদেশের অংশীদারিত্ব’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিক দুবাই গেলে তাকে বিমানবন্দর থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে, কোনো কারণ ব্যাখ্যা করা হচ্ছে না। বলা হচ্ছে ভিসা অকার্যকর। এটি শুধু চাকরির অধিকার হরণ নয়, দেশকে অপমানের শামিল। এই ফিরে আসার পেছনের কারণ সমাধান করা সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সপ্তাহের পর সপ্তাহ গড়িয়ে গেলেও সমাধান না হওয়ায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
বিরোধীদলীয় নেতা বলেন, "কিছু ব্যক্তি, দল ও গোষ্ঠী আছে তারা ঘুষ ও মানুষের উপর জুলুম ছাড়া বাঁচতে পারে না। কিন্তু জাতি তাদের কাছে অসহায় হয়ে আত্মসমর্পণ করার প্রশ্নই উঠে না। বাঙালি বীরের জাতি, তাদের লড়াই করে নিজের অধিকার আদায় করতে হবে।"
সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার আগে দেয়া ওয়াদা অবলীলায় অস্বীকার করছে, উল্টো পথে চলছে। গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন, স্বাধীন বিচার বিভাগ, দুদক, মানবাধিকার কমিশন ও নির্বাচন কমিশন নিয়ে সরকারের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের অধিকার না দিয়ে শুধু রেমিট্যান্স যোদ্ধা বলা উপহাসের শামিল। প্রবাসীদের ভোটাধিকার আদায়ে নিজেদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, "আমরা বলেছিলাম প্রবাসীদের ভোটাধিকার না দেয়া পর্যন্ত এবারের নির্বাচন হবে না।"
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার তিনবার বন্ধ হয়েছে। উন্মুক্ত হওয়ার পর চতুর্থবার বন্ধ হোক- তা আমরা চাই না। এটি দেশের জন্য অপমানজনক। ফ্যাসিস্ট আমলে গড়ে ওঠা সিন্ডিকেট এখনো সচল আছে। ভেতরের রূহ ঠিক আছে শুধু বাইরের চাদর বদলানো হয়েছে। একদল গেছে, আরেক দল দায়িত্ব নিয়েছে। এই সিন্ডিকেটে আমার ভাই থাকলে তাকেও বের করে দেন। আমরা কোনো সিন্ডিকেট চাই না।
তিনি অভিযোগ করেন, ২৫টি এজেন্সিকে সিলেক্ট করে তাদের অধীনে অন্য এজেন্সিকে কাজ করার ব্যবস্থা এবং পূর্বের অভিজ্ঞতা না থাকা এজেন্সিকে সিলেক্ট করার পেছনে সরকারের সংশ্লিষ্টতা রয়েছে। কোন যোগ্যতায় তাদের সিলেক্ট করা হয়েছে তা সরকারকে পরিষ্কার করতে হবে।
আমীরে জামায়াত বলেন, "আমরা সাত দফার দাবিতে মাঠের আন্দোলনে আছি। আগামীতে শ্রমিকদের অধিকারের দফা যুক্ত করে আট দফা করব। এসব জনগণের দাবি। এই দাবি আদায় না করে ঘরে ফিরব না। আমরা সরকারি দল ও বিরোধীদল-কারো বিজয় চাই না, বিজয় চাই জনগণের।"
শ্রমবাজার ও দেশের বাজার সিন্ডিকেট ভাঙতে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বায়রার সদস্যদেরও মাঠে নামতে হবে। সবাইকে এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপির সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির।
সেমিনারে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট রাষ্ট্র চিন্তক সাবেক কূটনীতিক সাকিব আলী, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, সাইফুল আলম খান মিলন এমপি, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, সরকারের নির্দেশনাতেই নির্ ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
সব মন্তব্য
No Comments