বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায়ে দায়িত্বশীল কর্তৃপক্ষের এক উজ্জীবক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৭সেপ্টেম্বর) সকালে রাণীশংকৈল উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। হেকস/ইপার-এর সহায়তায় এই কর্মসূচির আয়োজন করে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত বক্তারা 'থ্রাইভ' প্রকল্পের বিভিন্ন লক্ষ্য, ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,রাণীশংকৈল থানা তদন্ত অফিসার রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার লাইলা আরজুমান বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার বেলালউদ্দিন সহ অফিসের সহকারী কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের থ্রাইভ প্রকল্পের উপকারভোগীরা অংশগ্রহণ করেন।
প্রোজেক্টোরের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করেন, থ্রাইভ প্রকল্পের প্রকল্প সহকারী সেরাজুস সালেকিন ও প্রকল্প অভিসার আরফিনা আকতার।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments