স্টাফ রিপোর্টার: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ,২০২৫' বাতিলের দাবিতে ফের সচিবালয়ে বিক্ষোভ করছে কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার ( ১৬ জুন ) কর্মকর্তা ও কর্মচারীদের বিক্ষোভে আবারও উত্তাল হয়েছে প্রশাসনের প্রাণ কেন্দ্র বাংলাদেশ সচিবালয়।
ঈদুল আজহার টানা ছুটি শেষে প্রথম কর্ম দিবস ভালোভাবেই কাটিয়েছে কর্মকর্তা ও কর্মচারী । আজ দুপুরের দিকে দাবি পূরণে বিক্ষোভ করেছে কর্মকর্তা ও কর্মচারী ।
চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। এমন বিধান রেখে 'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ,২০২৫' জারি করে সরকার।
২৫ মে সন্ধ্যায় অধ্যাদেশটি জারি করেন রাষ্ট্রপতি।
এরআগে ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদনের পর থেকেই সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারিরি আইনটি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ চালিয়ে আসছিল।
স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছে ক্ষতিপূরণ ও ন্যায্য অধিকার আদায়ে বিশ্ব দরবারে তরুণদের কণ্ঠ সোচ্চার করার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ ও বিশিষ্টজনরা।শনিবার রাজধানীর লালমাটিয়া হা ...
স্টাফ রিপোর্টার: এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের যেন আরও একটি বছর নষ্ট না হয়, সে বিষয়টি বিব ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার ৩১ অক্টোবর ২০২৬ সকাল ৬টায় এটি দক্ষি ...
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের তৃতীয় চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শনিবার ৩১ অক্টোবর সকাল ৭টা ১৭ মিনিটে সেনাবাহিনীর ...
সব মন্তব্য
No Comments