বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রপক্ষ'র কেন্দ্রীয় কাউন্সিল ২০২৫ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন হয়েছে। ৪ জুলাই ২০২৫, শুক্রবার, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
এই কাউন্সিলের মধ্য দিয়ে ছাত্রপক্ষ তার আদর্শিক ও সাংগঠনিক ধারাবাহিকতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে সংগঠন একটি নবযাত্রায় পা রাখল।
প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার সানি আব্দুল হক বলেন, “বাংলাদেশ ছাত্রপক্ষ প্রমাণ করেছে যে ছাত্ররাজনীতির ভবিষ্যৎ গণতন্ত্র, স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিকতার ভিতেই নিহিত। কাউন্সিলের প্রতিটি ধাপ গঠনতন্ত্র মেনে পরিচালিত হয়েছে।”
নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ প্রিন্স বলেন, “আমরা সংগঠনের গঠনতন্ত্র, ঘোষণাপত্র ও মূল আদর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ থাকব। সাম্য ও অধিকার ভিত্তিক নতুন প্রজন্মের ছাত্র সংগঠন এর বার্তা সারা দেশের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিবো। জুলাইকে ধারণ করে এগিয়ে যাবে ছাত্রপক্ষ। আমদের সংগঠনের নেতৃত্ব হবে পরিশ্রমী, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ বলেন, “সকল কাউন্সিলর, কর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলছি—আমরা সকলের মতামত ও অংশগ্রহণকে সম্মান জানিয়ে আগামী দিনের সাংগঠনিক কাজ পরিচালনা করব। ছাত্রপক্ষ থাকবে গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে সক্রিয়।”
নির্বাচনের মাধ্যমে গঠিত এই কেন্দ্রীয় কমিটি আগামী মেয়াদে ছাত্রসমাজের অধিকার রক্ষায় এবং সংগঠনের নীতিগত অবস্থান রক্ষা ও বাস্তবায়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করবে—এ প্রত্যাশা সকলের। এসময়ে উপস্থিত সংগঠনের প্রধান তত্বাবধায়ক মজিবু রহমান মন্জু।প্রধান নির্বাচন কমিশনার ব্যারিষ্টার আব্দুল হক সানী, আবু বক্কর সিদ্দিক, ফওজিয়া ফারিহা করবী, রাশেদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের উপনির্বাচনে বিজয়ী দুই নবনির্বাচিত সংসদ সদস্য আজ রোববার (১২ এপ্রিল ২০২৬) শপথ গ্রহণ করতে যাচ্ছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের ক ...
স্টাফ রিপোর্টার: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি)’ একটি অ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। এছাড়া আগামী মাসে কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সভার মধ্য দিয়ে রাজধানী ঢাকা সহ সারাদেশে সাংগঠনিক ক ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুইজন সংসদ সদস্য আগামীকাল রোববার (১২ এপ্রিল ২০২৬) শপথ গ্রহণ করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ ...
সব মন্তব্য
No Comments