কলাপাড়া(পটুয়াখালী)প্রদিনিধি। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে সদ্য চালু হওয়া আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেডের ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ‘স্ক্র্যাপ শেডে’ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকা-ের রহস্য উদঘাটন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এরা হলেন আরএনপিএল’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো.আব্দুল হালিম,নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম,ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম। এ কমিটি আগামী দুই কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। সোমবার সকালে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কেন্দ্রটির অপর তত্ত্ববধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিদ্যুৎ কেন্দ্রের ২০ একর এরিয়ার স্ক্র্যাপ শেডে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেখানে প্লাস্টিকের ড্রাম, খালি বোতল, বিটুমিনের খালি ড্রাম, বিভিন্ন যন্ত্রাংশের টুকরা রাখা ছিল। অগ্নিকান্ডে মূল্যবান কোন যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি না হলেও পরিত্যক্ত বেশ কিছু স্ক্র্যাপসহ লোহা-লক্কর পুড়ে গেছে। আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি টিম, বিদ্যুৎ কেন্দ্রের দুটি টিম, নৌ-বাহিনীর একটি টিম ও সেনাবাহিনীর প্রচেষ্টায় রাত ১১ দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মো.ইলিয়াস হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তাদের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কি করানে আগুনের সূত্রপাত ঘটেছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন,অগ্নিকান্ডের ঘটনায় মূল প্লান্টের কোন ক্ষয়ক্ষতি হয়নি। জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। কি ধরনের ক্ষতি হয়ে তা এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি। তবে অগ্নিকান্ডের রহস্য উদঘাটন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে আজকের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকেই। ভালো ফলাফলের ...
স্টাফ রিপোর্টা: রাজধানী ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নাগরিকদের সামনে তুলে ধরা এবং নগরের প্রতি মমত্ববোধ ও দায়িত্বশীলতা বাড়ানোর লক্ষ্যে অনুষ্ঠিত হলো ‘ঢাকা হেরিটেজ রান’। ঢাকা দক্ষিণ সিটি ...
স্টাফ রিপোর্টার: উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যে সমুদ্রবন্দর ও উপকূলজুড়ে ঝড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্ ...
সব মন্তব্য
No Comments