কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আপন ছোট ভাইয়ের হামলায় গুরুতর জখম হয়েছে খানাবাদ কলেজের প্রভাষক ও সংঙ্গীত শিল্পী মো.শাহাবুদ্দিন শিহাব। এঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৮ টার দিকে পৌর শহরের রহমতপুর এলাকায়। তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহত প্রভাষক শাহাবুদ্দিন শিহাব জানান, তার বাসার রান্না ঘর হঠাৎ করে ভাংচুর শুরু করে ছোট ভাই শাহাদত হোসেন শামীম। এসময় তাকে বাঁধা দেয়া হয়। এক পর্যায় ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায়। এতে সে রক্তাক্ত জখম হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জে এইচ খান লেলীন বলেন, প্রভাষক মো.শাহাবুদ্দিন শিহাবের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলের ভবারবেড় গ্রামে প্রতিবেশীর দায়ের করা একাধিক মামলার কারণে ব্যবসায়ী মাসুম হোসেনের বাড়ি নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। অবশেষে শার্শা উপজেলার সহকারী কমিশনার ...
সব মন্তব্য
No Comments